২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ফুটবলে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন

সিটিসেল জাতীয় মহিলা ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জ জেলা দলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 04:14 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- সিটিসেল জাতীয় মহিলা ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জ জেলা দলকে। ম্যাচের ৪১ মিনিটে সুইনু মারমার পেনাল্টি গোলে এগিয়ে যায় আনসার। গোলের পাশাপাশি পুরো ম্যাচে ভাল পারফরম্যান্সের জন্য তিনি পেয়েছেন ম্যাচ সেরার সম্মান। ৬২ মিনিটে রওশন আক্তারের গোলে শিরোপা নিশ্চিত হয় আনসারের। চ্যাম্পিয়ন দলের হাতে ৪০ হাজার টাকা পুরস্কার তুলে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী কর্ণেল (অব.) ফারুক খান। এসময় উপস্থিত ছিলেন সিটেসেল-এর হেড অব মার্কেটিং ড. আনন্দ রাজা শিংহাম ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। রানার্স-আপ নারায়নগঞ্জ দল পেয়েছে ২০ হাজার টাকা পুরস্কার। এছাড়া আনসারের নুবাই চিং মারমা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ৫ হাজার টাকা পুরস্কার পেয়েছেন। সম-পরিমাণ অর্থ পুরস্কার পেয়েছেন সর্বোচ্চ গোলদাতা ভিডিপির প্রীতি সরকার (৮ গোল)। যশোর জেলা দল পেয়েছে ফেয়ার প্লে ট্রফি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২২১৫ঘ.