বাগেরহাট, ৩১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মঙ্গলবার বাগেরহাট পৌরসভা কাপ ফুটবল টুর্নামেনেটর প্রথম সেমিফাইনালে ৪ নং ওয়ার্ড দল ৩-০ গোলে ৩ নং ওয়ার্ড দলকে হারিয়ে ফাইনালে উঠেছে। ৪ নং ওয়ার্ড দলের দুলাল দুটো এবং পিকলু একটি গোল করেন। বুধবার বিকালে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ৮ নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএম/২১১০ঘ.
bdnews24