ঢাকা, ৩১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রতিযোগিতা শুরু হবে বুধবার, তবে ডেভিস কাপ এশিয়া/ওশেনিয়া জোন গ্র"প ফোরের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে মঙ্গলবার। বিকেলে রমনা টেনিস কমপ্লেক্সে পাঁচদিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এই আসরের স্থানীয় স্পনসর দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন।
এই প্রতিযোগিতায় দশটি দেশের প্রতিযোগীরা দুই গ্র"পে ভাগ হয়ে খেলবেন। 'এ' গ্র"পে আছে ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক এবং ইয়েমেন। আর 'বি' গ্র"পে মায়ানমার, জর্ডান, তুর্কমেনিস্তান ও কাতারের সঙ্গে আছে স্বাগতিক বাংলাদেশও। প্রতি গ্র"পেই সিঙ্গেলস এবং ডাবলস ভিত্তিতে খেলা হবে এবং গ্র"পের শীর্ষস্থান অর্জন করা দেশ ডেভিস কাপের পরবর্তী পর্যায়ে খেলার সুযোগ পাবে। ইরাক ছাড়া অংশগ্রহণকারী প্রতিটা দেশের প্রতিযোগীরা ঢাকায় পৌছেছেন। তারা মঙ্গলবারের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন অফিসার রুবাবা দৌলা বলেন, "ডেভিস কাপের স্পনসর হতে পেরে আমরা গর্বিত। আশা করি এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা ভবিষ্যতে টেনিসের শীর্ষ পর্যায়ে খেলবে। সেই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের খেলোয়াড়দেরও দেখার আশা রাখি আমরা।" অনুষ্ঠানে টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট এ এমএম নাসিরউদ্দিন এবং সাধারণ সম্পাদক ছানাউল হকসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০৫ঘ.
bdnews24