ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- প্রথম প্রাইম মিনিস্টার কাপ খেলতে আগামী বুধবার নেপাল যাচ্ছে আরামবাগ। ৩০ সদস্যের এ দলে খেলোয়াড় সংখ্যা ১৮ জন।
আরামবাগ ক্লাবসূত্রে জানা গেছে, আগামী ৬ মার্চ তারা কাঠমান্ডুতে প্রথম ম্যাচ খেলবে নেপাল লাল দলের সঙ্গে। ৮ তারিখ শেষ গ্র"প ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান। সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই যাচ্ছে তারা। এজন্য মুক্তিযোদ্ধার দীন মোহাম্মদ ও কাঞ্চন এবং খুলনা আবাহনীর শাহীন ও সাইফুল্লাহকে দলে নিয়েছে।
টুর্নামেন্টের অন্য গ্র"পের দলগুলো হচ্ছে নেপাল নীল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের একটি ক্লাব দল। দুই গ্র"প থেকে দুটো করে দল সেমিফাইনালে উন্নীত হবে।
এর আগে আরামবাগ ১৯৮১ সালে নেপালে অনুষ্ঠিত আনফা কাপে রানার্স আপ হয়েছিল। এবার যাচ্ছে সেমিফাইনালের লক্ষ্য নিয়ে, আগামী বুধবার দুপুরে তারা নেপালের উদ্দেশ্যে রওনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২০৪ঘ.
bdnews24