২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নকে পেল বার্সেলোনা, পোর্তোর মুখোমুখি হবে ম্যান ইউ

ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ফেবারিট বার্সেলোনাকে খেলতে হবে দারুণ ফর্মে থাকা বায়ার্ন মিউনিখের বিপক্ষে। আরেক ফেবারিট এবং গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ, এপ্রিলের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের শেষে অনুষ্ঠেয় শেষ আটের লড়াইয়ে তারা খেলবে ২০০৪ সালের চ্যাম্পিয়ন এফসি পোর্তোর বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2009, 01:02 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

নিয়ন, সুইজারল্যান্ড, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ফেবারিট বার্সেলোনাকে খেলতে হবে দারুণ ফর্মে থাকা বায়ার্ন মিউনিখের বিপক্ষে। আরেক ফেবারিট এবং গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ, এপ্রিলের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের শেষে অনুষ্ঠেয় শেষ আটের লড়াইয়ে তারা খেলবে ২০০৪ সালের চ্যাম্পিয়ন এফসি পোর্তোর বিপক্ষে। শুক্রবার ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার সদর দপ্তরে অনুষ্ঠিত ড্রয়ে আরেকটি জিভে জল আসা লড়াইয়েরও মঞ্চ প্রস্তুত হয়েছে। কোয়ার্টার ফাইনালের অন্য একটি ম্যাচে মুখোমুখি হওয়ার জন্য নাম উঠেছে ইংল্যান্ডের দুই বড় ক্লাব চেলসি আর লিভারপুলের। আর শেষ আটে ওঠা অন্য দুই দল স্পেনের ভিলারিয়াল আর ইংল্যান্ডের আর্সেনাল লড়বে অন্য কোয়ার্টার ফাইনালটিতে। রেড ডেভিলদের কপাল ভালো, কোয়ার্টার ফাইনালে জিততে পারলে বর্তমানে লিগ লড়াইয়ে পিছিয়ে থাকা এই দুই দলের ম্যাচের বিজয়ীদেরই মুখোমুখি হবে তারা সেমিফাইনালে। সেটা অবশ্য অনেক পরের কথা, তার আগে কোয়ার্টার ফাইনাল পর্বে সবার নজর থাকবে বার্সেলোনা আর বায়ার্নের ম্যাচের দিকেই। স্প্যানিশ লিগের শীর্ষে থাকা বার্সেলোনার লিওনেল মেসি-স্যামুয়েল এতো'-থিয়েরি অঁরিদের সঙ্গে নকআউট পর্বের প্রথম রাউন্ডে স্পোর্টিং লিসবনকে গোলবন্যায় ভাসানো জার্মানদের লড়াই বলে কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮৩২ ঘ.