২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুকোলার গোলে ঢাকা মোহামেডানের জয়

দুই মোহামেডানের লড়াইটা চলছিল সমানে-সমানেই। তবে তাতে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছেন ঢাকা মোহামেডানের 'গোল-মেশিন' আলামু বুকোলা। এই নাইজেরিয়ানের দেওয়া একমাত্র গোলে চট্টগ্রাম মোহামেডানকে হারিয়ে সুপার কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে একধাপ এগিয়ে রইলো সাদা-কালোরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2009, 01:01 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই মোহামেডানের লড়াইটা চলছিল সমানে-সমানেই। তবে তাতে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছেন ঢাকা মোহামেডানের 'গোল-মেশিন' আলামু বুকোলা। এই নাইজেরিয়ানের দেওয়া একমাত্র গোলে চট্টগ্রাম মোহামেডানকে হারিয়ে সুপার কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে একধাপ এগিয়ে রইলো সাদা-কালোরা। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার কাপ সেমিফাইনাল প্রথম লেগের এই ম্যাচ শেষ হওয়ার মিনিট খানেক আগে একমাত্র গোলটি করেছেন বুকোলা। আগামী ২৪ মার্চ সেমিফাইনাল দ্বিতীয় লেগে আবার মুখোমুখি হবে এই দুদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮৫৮ ঘ.