২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সকে ৩-২ গোলে হারিয়েছে আবাহনী

সেমিফাইনালের প্রথম লেগে জিতে ফাইনালের পথে এক পা এগিয়ে গেল আবাহনী। বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার কাপের দুই লেগ সেমিফাইনালের প্রথমটিতে আবাহনী জিতেছে ৩-২ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 01:16 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, ১৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সেমিফাইনালের প্রথম লেগে জিতে ফাইনালের পথে এক পা এগিয়ে গেল আবাহনী। বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার কাপের দুই লেগ সেমিফাইনালের প্রথমটিতে আবাহনী জিতেছে ৩-২ গোলে। ১৬ মিনিটে ইব্রাহিমের গোলে এগিয়ে যায় আবাহনী। হেনরি ৪২ মিনিটে সমতা ফেরালে প্রথমার্ধ শেষ হয় ১-১ অবস্থায়। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে শাকিলের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। কিন্তু ৩৫ ও ৩৬ মিনিটে এমিলির দুই গোলে নিশ্চিত হয়ে যায় আবাহনীর জয়। দ্বিতীয় লেগে দুই দল মুখোমুখি হবে সোমবার। দুই লেগ মিলিয়ে জয়ী দল খেলবে সুপার কাপের ফাইনালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯১০ঘ.