ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- দেশী রেফারির গুঁতো খেয়ে যেন হঠাৎ অবস্থান অবস্থান পাল্টে ফেলেছে ব্রাদার্স ইউনিয়ন! দেশী রেফারির পক্ষ নিয়ে সুপার কাপ শুরু করে গ্র"প পর্ব শেষ না হতেই তারা বিদেশী রেফারির দাবিতে সরব। বুধবার সংবাদ সম্মেলনে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান বলেছেন, "আমরাই বলেছিলাম দেশী রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা করতে। কিন্তু আমরাই বাজে রেফারিঙের শিকার হয়েছি বেশি। এখন আসলে বিদেশী রেফারি না হলেই নয়।" এর আগে ফরাশগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী একই অভিযোগ তুলেছে। এর মধ্যে কাকতালটা হচ্ছে, ঢাকা মোহামেডানের সঙ্গে এই তিন দলের ম্যাচেই রেফারিং প্রশ্নবিদ্ধ হয়েছে। আবাহনী ভুক্তভোগী নয়। তাই হয়তো খানিকটা উদার হয়ে ঢাকা আকাশী-হলুদ কোচ অমলেশ সেন বলেছেন নীতিকথা, "রেফারির ভুল হবে, এটা মেনে নিয়েই আবাহনী খেলতে নামে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৩০ঘ.
bdnews24