২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার কাপে বিদেশী রেফারি

দলগুলোর দাবি মেনে সুপার কাপে বিদেশী রেফারি আনা হচ্ছে। তবে সেমিফাইনালের প্রথম লেগ চালাবেন দেশি রেফারিরাই, দ্বিতীয় লেগ এবং ফাইনাল পরিচালনা করবেন বিদেশী রেফারি। রেফারিদের নাম বা তারা কোন দেশের সেটা চূড়ান্ত হয়নি এখনও, বাফুফে সূত্রে জানা গেছে তারা এএফসির কাছে রেফারি চাইবেন এবং এএফসি যাদেরকে পাঠাবে তারাই পরিচালনা করবেন সুপার কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 05:09 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, ১৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দলগুলোর দাবি মেনে সুপার কাপে বিদেশী রেফারি আনা হচ্ছে। তবে সেমিফাইনালের প্রথম লেগ চালাবেন দেশি রেফারিরাই, দ্বিতীয় লেগ এবং ফাইনাল পরিচালনা করবেন বিদেশী রেফারি। রেফারিদের নাম বা তারা কোন দেশের সেটা চূড়ান্ত হয়নি এখনও, বাফুফে সূত্রে জানা গেছে তারা এএফসির কাছে রেফারি চাইবেন এবং এএফসি যাদেরকে পাঠাবে তারাই পরিচালনা করবেন সুপার কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগটি। মঙ্গলবার সুপার কাপের আয়োজক কমিটির সভায় নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। তার কারণটা কমিটির কো-চেয়ারম্যান শওকত আলী খান জাহাঙ্গীর ব্যাখ্যা করেছেন এভাবে,''ব্রাদার্স ইউনিয়ন রেফারির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। তাছাড়া অন্যান্য দলও মৌখিকভাবে রেফারিংয়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিল। আর তাই আমরা দেশের বাইরে থেকে রেফারি আনার সিদ্ধান্ত নিয়েছি।'' সুপার কাপের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার আবাহনী মুখোমুখি হবে ব্রাদার্সের, পরদিন ঢাকা মোহামেডান খেলবে চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে। একদিন বিরতি দিয়ে হবে দ্বিতীয় লেগ এবং ঐ ম্যাচগুলোতেই দেখা যাবে বিদেশী রেফারিদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২০৪৫ঘ.