২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে মুখোমুখি দুই মোহামেডান, আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স

সুপার কাপে 'বি' গ্র"প থেকে সেমিফাইনালে উঠেছে ঢাকা মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়ন। সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্র"পের শেষ মম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেটা ড্র হয়েছে ১-১ গোলে। সুবাদে যথাক্রমে গ্র"প চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হিসেবে সেমিতে জায়গা করে নিয়েছেন মোহামেডান ও ব্রাদার্স। সেমিফাইনাল ঢাকা মোহামেডান খেলবে চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে। ব্রাদার্সের প্রতিপক্ষ ঢাকা আবাহনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 03:10 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সুপার কাপে 'বি' গ্র"প থেকে সেমিফাইনালে উঠেছে ঢাকা মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়ন। সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্র"পের শেষ মম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেটা ড্র হয়েছে ১-১ গোলে। সুবাদে যথাক্রমে গ্র"প চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হিসেবে সেমিতে জায়গা করে নিয়েছেন মোহামেডান ও ব্রাদার্স। সেমিফাইনাল ঢাকা মোহামেডান খেলবে চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে। ব্রাদার্সের প্রতিপক্ষ ঢাকা আবাহনী। আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল ঢাকা মোহামেডান। তাদের জন্য ম্যাচটি ছিল গ্র"প চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করার। সেটার জন্য ব্রাদার্সের সঙ্গে ড্র করার দরকার ছিল তাদের। আর ম্যাচ ড্র হলে ব্রাদার্সেরও নিশ্চিত হয়ে যায় সেমিফাইনাল। হয়েছে সেটাই। ৭ মিনিটে গুডউইনের গোলে এগিয়ে যায় মোহামেডান। ১৫ মিনিটেই গোলটি শোধ করে দেন হেনরি। বাকি সময়ে আর কেউই গোলের দেখা না পাওয়াতে ম্যাচ ড্র, দুদলই সেমিফাইনালে। এর আগে অনুষ্ঠিত গ্র"পের অন্য ম্যাচে ফরাশগঞ্জ ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২১১০ঘ.