লন্ডন, ১৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আগের দিন ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানের একক মালিক হয়েছিল লিভারপুল। ২৪ ঘণ্টার মধ্যে তাদের আবার ধরে ফেলেছে চেলসি। রোববার তারা ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে, সুবাদে তাদেরও পয়েন্ট ২৯ ম্যাচে ৬১। ২৮ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড।
শুরুতেই ম্যাচের নির্ধারক একমাত্র গোলটি করেন চেলসির ঘানাইয়ান মিডফিল্ডার মাইকেল এসিয়েন।
গোল ডটকমের সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২১৩০ঘ.
bdnews24