২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলবাওকে হারিয়ে স্প্যানিশ লিগের লড়াইয়ে টিকে থাকল রিয়াল

বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৩ পয়েন্টে নামিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে তারা এথলেটিক বিলবাওকে হারিয়েছে ৫-২ গোলে, সুবাদে তাদের পয়েন্ট এখন ২৭ ম্যাচে ৬০। বার্সেলোনার পয়েন্ট ২৬ ম্যাচে ৬৩, রোববার রাতে তাদের খেলা আলমেরিয়ার সঙ্গে, সেই ম্যাচ জিতলে অবশ্য ব্যবধান ৬ পয়েন্টই থাকবে। একই দিন অনুষ্ঠিত অন্য ম্যাচে ভ্যালেন্সিয়া ১-১ গোলে ড্র করেছে রিক্রেটিয়েভো হুয়েলভার সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 07:54 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

মাদ্রিদ, ১৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৩ পয়েন্টে নামিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে তারা এথলেটিক বিলবাওকে হারিয়েছে ৫-২ গোলে, সুবাদে তাদের পয়েন্ট এখন ২৭ ম্যাচে ৬০। বার্সেলোনার পয়েন্ট ২৬ ম্যাচে ৬৩, রোববার রাতে তাদের খেলা আলমেরিয়ার সঙ্গে, সেই ম্যাচ জিতলে অবশ্য ব্যবধান ৬ পয়েন্টই থাকবে। একই দিন অনুষ্ঠিত অন্য ম্যাচে ভ্যালেন্সিয়া ১-১ গোলে ড্র করেছে রিক্রেটিয়েভো হুয়েলভার সঙ্গে। ম্যাচের শুরুতেই আরিয়ান রোবেন এবং গ্যাব্রিয়েল হাইঞ্জের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল রিয়াল। কিন্তু প্রথমার্ধেই দুই গোল শোধ করে ম্যাচে উত্তেজনা নিয়ে আসে নিজেদের মাঠে খেলা বিলবাও। দ্বিতীয়ার্ধে সেই তেজটা অবশ্য আর দেখা যায়নি, সুবাদে হানটেলারের দুটো এবং বদলী হিগুয়াইনের পেনাল্টি গোলে ৫-২ ব্যবধানে ম্যাচ জেতে রিয়াল। মঙ্গলবার লিভারপুলের কাছে ০-৪ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়া রিয়াল এই জয়ে নিজেদের খানিকটা ফিরে পেল এবং টিকিয়ে রাখল স্প্যানিশ লিগ শিরোপার লড়াইয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৩৫৫ঘ.