ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- আগের ম্যাচে শেখ রাসেলকে হারিয়ে চমক উপহার দেওয়া চট্টগ্রাম মোহামেডান এবার চমকে গেছে এমেকার সামনে পড়ে। দলগত পরীক্ষায় ঢাকা আবাহনী হয়তো সেভাবে এগিয়ে নয়, কিন্তু এই নাইজেরিয়ান স্ট্রাইকার আবারো দুই গোল করে ২-১ গোলে পার করে দিয়েছেন লিগ চ্যাম্পিয়নদের। সুবাদে টানা দুই ম্যাচ জয়ী আবাহনীর সুপার কাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত। গ্র"পের শেষ রাউন্ডের খেলা বাকি আছে বলে অঘটনের কথা মাথায় রাখতে হচ্ছে। কারণ গ্র"পে ৩ পয়েন্ট করে প্রাপ্তি আছে চট্টগ্রাম মোহামেডান ও শেখ রাসেল ক্রীড়াচক্রের।
এই দুই দলের চেয়ে ঢাকা আবাহনী এখন অনেক অনেক নিরাপদ অবস্থানে। যার সবটুকু কৃতিত্ব দিতে হবে এমেকা ক্রিশ্চিয়ানকে। কারণ দু'ম্যাচে আবাহনীর পাঁচটি গোলের মধ্যে চারটিই এই নাইজেরিয়ান স্ট্রাইকারের ! দুর্দান্ত এই পারফরম্যান্সের পর তিনিও যেন হাওয়ায় ভাসছেন, "আমার ক্যারিয়ারে বোধহয় এত ভাল কখনো খেলিনি আমি। সুপার কাপের শিরোপা উপহার দেবো আবাহনীকে।" সঙ্গে নিজেরও একটি সুপ্ত বাসনা আছে, হাসতে হাসতেই তিনি ঘোষণাটি দিয়েছেন, "এই টুর্নামেন্টে আমিই হবো সর্বোচ্চ গোলদাতা।"
একথা এমেকার মুখেই মানায়। সঙ্গী স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি যখন একেবারে নি
bdnews24