২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারকে হারালো ম্যান ইউ, জিতেছে বার্সেলোনাও

আগের দিনই শেষ আটে নাম লিখিয়েছিল লিভারপুল আর চেলসি। বুধবার তাদের সঙ্গী হয়েছে আরো দুই ইংলিশ ক্লাব- বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড আর আর্সেনাল। কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যাম্পিয়নস লিগের সাবেক দুই চ্যাম্পিয়ন স্পেনের বার্সেলোনা আর পর্তুগালের পোর্তোও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 11:15 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

লন্ডন, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের দিনই শেষ আটে নাম লিখিয়েছিল লিভারপুল আর চেলসি। বুধবার তাদের সঙ্গী হয়েছে আরো দুই ইংলিশ ক্লাব- বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড আর আর্সেনাল। কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যাম্পিয়নস লিগের সাবেক দুই চ্যাম্পিয়ন স্পেনের বার্সেলোনা আর পর্তুগালের পোর্তোও। ওল্ড ট্র্যাফোর্ডে হোসে মরিনিয়োর ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে অ্যালেক্স ফার্গুসনের রেড ডেভিলরা একই মৌসুমে পাঁচটি ট্রফি জয়ের স্বপ্ন পূরণের পথে এগিয়েছে আরেক ধাপ, আর রোমে নাটকীয় এক ম্যাচে এএস রোমাকে টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়েছে গানাররা। নিজেদের মাঠে বার্সেলোনাকেও অনেকদিন পর দেখা গেছে স্বরূপে, ফরাসি তারকা থিয়েরি অঁরির জোড়া গোলে ফ্রান্সেরই ক্লাব লিওঁকে ৫-২ গোলে হারিয়েছে তারা। অন্য দিকে নিজেদের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করলেও পোর্তো শেষ আটে উঠেছে প্রতিপক্ষের মাঠে গোল করার সুবাদে। প্রথম লেগে মাদ্রিদের মাঠে দুদলের ম্যাচটিও ড্র হয়েছিল ২-২ গোলে। বিশ্ব ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রভাব-প্রতিপত্তি নিয়ে কদিন আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। তার উদ্বেগের কারণ, এই লিগে টাকার ছড়াছড়ি নষ্ট করে দিচ্ছে ফুটবল বিশ্বের ভারসাম্য। তবে সেটা যে এমনি এমনি নয়, ইংলিশ লিগের ক্লাবগুলো যেন সেটাই প্রমাণের মিশনে নেমেছে। এই নিয়ে টানা দ্বিতীয় বারের মতো প্রিমিয়ার লিগের চারটি দলই উঠলো ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। এমন যাদের পারফরম্যান্স, তাদের টাকার অভাব হবে কেন? ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ অ্যালেক্স ফার্গুসনের জন্য বুধবারের জয়টা অবশ্য তারচেয়েও বেশি স্বস্তির। চার বছর আগে হোসে মরিনিয়ো অন্য একটা দল নিয়ে ওল্ড ট্র্যাফোর্ড থেকে ফিরেছিলেন বিজয়ীর বেশে, চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে সেবার মরিনিয়োর পোর্তো বিদায় করে দিয়েছিল ম্যান ইউকে। এরপরও মরিনিয়োর সঙ্গে দেখা হয়েছে অনেকবার