২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলকে হারিয়ে চট্টগ্রাম মোহামেডানের চমক

সুপার কাপের উদ্বোধনী দিনেই অঘটন ! ঢাকা মাঠের পরাশক্তি হয়ে ওঠা শেখ রাসেল ক্রীড়াচক্রকে ২-০ গোলে হারিয়ে চট্টগ্রাম মোহামেডান স্বপ্নযাত্রা শুরু করেছে সেমিফাইনালের পথে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঢাকা আবাহনীর জয় এবং শেখ রাসেলের হারে 'এ' গ্র"পের হিসেবটা যেন জটিল হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে শুরু থেকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 11:10 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপার কাপের উদ্বোধনী দিনেই অঘটন ! ঢাকা মাঠের পরাশক্তি হয়ে ওঠা শেখ রাসেল ক্রীড়াচক্রকে ২-০ গোলে হারিয়ে চট্টগ্রাম মোহামেডান স্বপ্নযাত্রা শুরু করেছে সেমিফাইনালের পথে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঢাকা আবাহনীর জয় এবং শেখ রাসেলের হারে 'এ' গ্র"পের হিসেবটা যেন জটিল হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে শুরু থেকেই। সুপার কাপের কোটি টাকার স্বপ্নে বিভোর হয়ে শেখ রাসেল অনেক বিদেশী জড়ো করেছে। মরক্কোর চারজন ও সার্বিয়ার দুজন মিলে (যদিও খেলতে পারবে চারজন) বহুজাতিক এক দলে রূপান্তর ঘটেছে বি. লিগে তৃতীয় স্থান পাওয়া শেখ রাসেলের। কিন্তু তাদের মধ্যে তৈরি হয়নি সমন্বয় ও সমঝোতা। ফুটবল ১১ জনের খেলা হলেও তারা খেলেছেন আলাদা হয়ে। আর প্রতিপক্ষ চট্টগ্রাম মোহামেডানের অতো রসদ না থাকলেও তারা একাট্টা, স্বদেশী-বিদেশী মিলিয়ে ফুটবলের ঐকতানে সামিল হয়েছে। সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে এটাই তাদের সাফল্যের সূত্র। ১৯ মিনিটে শরীফের ক্রসে নাসিরের প্লেসিংয়ে এগিয়ে যায় চট্টগ্রাম মোহামেডান। গোল শোধের জন্য মরীয়া হয়ে উঠে ৫৫ মিনিটে হজম করেছে দ্বিতীয় গোল। মোহামেডানের অধিনায়ক কায়সারের বানিয়ে দেওয়া বলটি আয়ত্তে নিয়ে রাফায়েল রাসেলের জালে জমা করে দিয়ে সেমিফাইনালের স্বপ্ন উজ্জ্বল করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২২২০ ঘ.