২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার ঢাকায় আসছেন এএফসি প্রেসিডেন্ট

এক বছর পর আবার বাংলাদেশের ফুটবল দর্শনে ঢাকা আসছেন এএফসি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মাম। সত্যিকার অর্থেই এবার ফুটবল দর্শন হবে, কারণ বুধবার থেকে শুরু হয়ে গেছে কোটি টাকার সিটিসেল সুপার কাপ। আর হাম্মাম আসছেন বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 04:41 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছর পর আবার বাংলাদেশের ফুটবল দর্শনে ঢাকা আসছেন এএফসি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মাম। সত্যিকার অর্থেই এবার ফুটবল দর্শন হবে, কারণ বুধবার থেকে শুরু হয়ে গেছে কোটি টাকার সিটিসেল সুপার কাপ। আর হাম্মাম আসছেন বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায়। আগেরবার হাম্মাম এসেছিলেন গতবছর মার্চে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে তখন সুলতানী আমল, বাফুফে নির্বাচনের ঠিক আগে ২৯ মার্চ বালুর মাঠে (বাফুফে ভবনের পাশে) সিন্থেটিক টার্ফ বসানোর কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছিলেন এএফসি প্রেসিডেন্ট। যদিও সেই আমলে সবচেয়ে গুরুত্বহীন ব্যাপার ছিল মাঠের খেলা। তাই সেবার হাম্মামের বাংলাদেশের ফুটবল দর্শনেরও সুযোগ হয়নি। এবার তিনি ফুটবল খেলা দেখার সুযোগ পাবেন, সেটা ঠিক। তবে এএফসি প্রেসিডেন্টের আসার কারণ বিস্তারিত জানা যায়নি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, "আমি নির্বাচিত হয়ে প্রথম সাক্ষাতের সময়ই-তো এএফসি প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছিলাম বাংলাদেশে আসার জন্য। এছাড়া এখন তিনি বিভিন্ন দেশ সফর করে বেড়াচ্ছেন, তাই হয়তো আমাদের কমিটির কর্মকান্ড দেখতে আসছেন। শুধু এএফসি প্রেসিডেন্ট নয়, তার সঙ্গী হয়ে আসবেন ১২/১৩ টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিরা।" মানে বিশাল বহর, সুতরাং তার গুরুত্বও ব্যাপক। সেজন্য তৈরি বাফুফেও, বাংলাদেশের ফুটবল উন্নয়নের বিষয়টি আবারো তাদের সামনে তুলে ধরা হবে। এ ব্যাপারে বাফুফে সভাপতি বলেছেন, "আমার কাছে বাংলাদেশের ফুটবলই এখন ধ্যান-জ্ঞান। কীকরে আমাদের ফুটবলের উন্নয়ন সম্ভব, এজন্য অনেক অর্থ-কড়িরও প্রয়োজন। এসব নিয়েই আলোচনা করবো এএফসি প্রেসিডেন্টের সঙ্গে। আশাকরি তার কাছ থেকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২৩৭ঘ.