২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএ কাপের সেমিফাইনালে ম্যান ইউর সঙ্গী হলো এভারটন

ওয়েইন রুনির সাবেক ক্লাব এভারটন এবারের এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে এই ইংল্যান্ড তারকার বর্তমান দল ম্যানচেস্টার ইউনাইটেডের। রোববার কোয়ার্টার ফাইনালে তারা ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় লুই সাহা এবং ম্যারুয়েন ফেলানির দেওয়া দুগোলে হারিয়েছে মিডলসবরোকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 08:33 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

লন্ডন, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েইন রুনির সাবেক ক্লাব এভারটন এবারের এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে এই ইংল্যান্ড তারকার বর্তমান দল ম্যানচেস্টার ইউনাইটেডের। রোববার কোয়ার্টার ফাইনালে তারা ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় লুই সাহা এবং ম্যারুয়েন ফেলানির দেওয়া দুগোলে হারিয়েছে মিডলসবরোকে। এদিনই অনুষ্ঠিত অন্য একটি ম্যাচে প্রথম বিভাগের দল বার্নসলিকে ৩-০ গোলে হারিয়ে আর্সেনাল উঠেছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। সেখানে তারা মুখোমুখি হবে হাল সিটির। গানারদের পক্ষে গোল তিনটি করেছেন কার্লোস ভেলা, এদুয়ার্দো দা সিলভা এবং ইমানুয়েল এবু। এদিকে স্প্যানিশ প্রিমেরা লিগায় রোববার সেভিয়া জিতেছে, আর হেরে গেছে ভ্যালেন্সিয়া। পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা সেভিয়া ২-১ গোলে হারিয়েছে আলমেইরাকে। ষষ্ঠ স্থানে থাকা ভ্যালেন্সিয়া একই ব্যবধানে হেরে গেছে নুমানসিয়ার কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪০২ ঘ.