মিলান, মার্চ ৮ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- ইচ্ছে ছিল মিলানেই স্থায়িভাবে থেকে যাওয়ার। সেই ইচ্ছেটা পূরণ না হলেও এখনই লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে ফিরে যেতে হচ্ছে না ডেভিড বেকহামকে। এসি মিলানে তার ধারে খেলার মেয়াদ এ মৌসুমের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে।
সাবেক ইংল্যান্ড অধিনায়ক রোববার নিজেই এক ইমেইল বার্তায় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এই খবর।
"আমার স্বপ্নে এই চুক্তিটা করার জন্য লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও এসি মিলান দু দলের কাছে আমি সত্যিই ঋণী"
bdnews24