২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু'বছর পর ঢাকায় হবে আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্ট

সুপার কাপের সংবাদ সম্মেলনে একটি আন্তর্জাতিক ক্লাব ফুটবলের ঘোষণা দিয়েছেন কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার হোটেল শেরাটনে সুপার কাপের সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি বলেছেন, "২০১১ সালে আমরা সুপার কাপের মতোই একটি আন্তজার্তিক ক্লাব টুর্নামেন্ট করবো।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- সুপার কাপের সংবাদ সম্মেলনে একটি আন্তর্জাতিক ক্লাব ফুটবলের ঘোষণা দিয়েছেন কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার হোটেল শেরাটনে সুপার কাপের সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি বলেছেন, "২০১১ সালে আমরা সুপার কাপের মতোই একটি আন্তজার্তিক ক্লাব টুর্নামেন্ট করবো।" বিভিন্ন দেশের ৬ টি ভাল ক্লাব দল ও দেশের দুটি দলকে নিয়ে এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আছে সালাউদ্দিনের। এটা একেবারে সুপার কাপের আদলেই হবে। সালাউদ্দিন মনে করেন, "জাতীয় দলের চেয়ে ক্লাব দলকে আনা সহজ। আমরা বড় অংকের প্রাইজমানি নিশ্চিত করতে পারলে জাপান-কোরিয়া থেকে ভাল দল নিয়ে আসতে পারবো।" এটা আরো দু'বছর পরের কথা। তার আগেও হবে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট, এমন প্রতিশ্র"তি কাজী সালাউদ্দিনই দিয়েছিলেন। আগামী ডিসেম্বর-জানুয়ারির দিকে কয়েকটি জাতীয় দল নিয়ে ঢাকায় একটি টুর্নামেন্ট করার পরিকল্পনা আছে তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০২১ঘ.