২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টার মিলানকে লজ্জা দিলো সাম্পদোরিয়া

সিরি আ'র লড়াইয়ে অন্য সবার চেয়ে এগিয়ে আছে ইন্টার মিলান। কিন্তু বুধবার ইতালিয়ান কাপের সেমিফাইনাল প্রথম লেগের খেলায় হোসে মরিনিয়োর দলকে রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছে সাম্পদোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 04:06 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

মিলানা, ৫ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- সিরি আ'র লড়াইয়ে অন্য সবার চেয়ে এগিয়ে আছে ইন্টার মিলান। কিন্তু বুধবার ইতালিয়ান কাপের সেমিফাইনাল প্রথম লেগের খেলায় হোসে মরিনিয়োর দলকে রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছে সাম্পদোরিয়া। জিয়ামপাওলো পাজ্জিনির দুটি আর আন্তনিও ক্যাসানোর একটি গোলের সুবাদে ৩-০ গোলে জিতেছে তারা। অথচ ডিফেন্ডার ড্যানিয়েল গ্যাস্টালেডো লালকার্ড দেখায় শেষ আধঘণ্টা ১০ জন নিয়েই খেলতে হয়েছে সাম্পদোরিয়াকে! বিডিনিউজ ২৪ ডটকম/এসএইচ/০৯৪৫ ঘ.