২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ ম্যাচ পর গোল খেলেন ফন ডার সার, তবু ম্যান ইউর জয়

টানা ১৪ ম্যাচ সাফল্যের সঙ্গে গোলবার আগলানোর পর বুধবার প্রথম গোল খেয়েছেন এডউইন ফন ডার সার, কিন্তু তাতে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়যাত্রা থামেনি। নবম মিনিটেই গোল খেয়েও শেষ পর্যন্ত নিউ ক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা একাদশ জয় পেয়েছে রেড ডেভিলরা, সেই সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে গেছে ৭ পয়েন্টের ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 04:05 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

লন্ডন, ৫ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- টানা ১৪ ম্যাচ সাফল্যের সঙ্গে গোলবার আগলানোর পর বুধবার প্রথম গোল খেয়েছেন এডউইন ফন ডার সার, কিন্তু তাতে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়যাত্রা থামেনি। নবম মিনিটেই গোল খেয়েও শেষ পর্যন্ত নিউ ক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা একাদশ জয় পেয়েছে রেড ডেভিলরা, সেই সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে গেছে ৭ পয়েন্টের ব্যবধানে। ২১ ঘন্টারও বেশি সময় পর বুধবার ফন ডার সারের জালে প্রথম বল ফেলেছেন নিউক্যাসেলের পিটার লোভেনক্র্যান্ডস। বিস্ময়কর ব্যাপার হলো, গোলটা হয়েছে ম্যান ইউ গোলরক্ষকের ভুলেই, ইয়োনাস গুটিরেজের বাড়ানো ক্রস তার হাত ফস্কে বেরিয়ে যাওয়ার পর সেটা কেড়ে নিয়েই গোল করেছেন লোভেনক্র্যান্ডস। নিউ ক্যাসেলের লিডটা অবশ্য বেশিক্ষণ স্থায়ি হয়নি, ২০ মিনিট পর তারকা স্ট্রাইকার ওয়েইন রুনির গোলে সমতায় ফিরেছে ম্যান ইউ আর দ্বিতীয়ার্ধে তাদের পক্ষে জয়সূচক গোলটি করেছেন দিমিতার বার্বাতোভ। এই জয়ের পর ২৭ ম্যাচে রেড ডেভিলদের সংগ্রহ ৬৫ পয়েন্ট, ২৮ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি আর লিভারপুল। বুধবারের অন্য এক ম্যাচে চতুর্থ স্থানে থাকা এভারটন গোলশূন্য ড্র করেছে ব্ল্যাকবার্ন রোভার্সের সঙ্গে, আর হাল সিটি ১-০ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। বিডিনিউজ ২৪ ডটকম/এসএইচ/০৯৪৫ ঘ.