২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার কাপের প্রথম ম্যাচে মুখোমুখি শেখ রাসেল-চট্টগ্রাম মোহামেডান

সুপার কাপের উদ্বোধনী ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্র মুখোমুখি হবে চট্টগ্রাম মোহামেডানের। আগেই জানা গিয়েছিল ৫ দিন পেছানোর কথা, মঙ্গলবার ফিকচার ঘোষণার পাশাপাশি উন্মোচিত হয়েছে টুর্নামেন্টের লোগো। মঙ্গলবার বাফুফে ভবনে আয়োজিত অনুষ্ঠানে লোগো উন্মোচন করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ এবং স্পনসর সিটিসেল এর ডেপুটি মার্কেটিং ম্যানেজার তানজিন হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 02:24 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, ৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সুপার কাপের উদ্বোধনী ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্র মুখোমুখি হবে চট্টগ্রাম মোহামেডানের। আগেই জানা গিয়েছিল ৫ দিন পেছানোর কথা, মঙ্গলবার ফিকচার ঘোষণার পাশাপাশি উন্মোচিত হয়েছে টুর্নামেন্টের লোগো। মঙ্গলবার বাফুফে ভবনে আয়োজিত অনুষ্ঠানে লোগো উন্মোচন করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ এবং স্পনসর সিটিসেল এর ডেপুটি মার্কেটিং ম্যানেজার তানজিন হক। মাত্রই শেষ হওয়া 'বি' লিগের পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের দলগুলোকে ভাগ করা হয়েছে দুই গ্র"পে। 'এ' গ্র"পে থাকছে লিগের প্রথম (আবাহনী), তৃতীয় (শেখ রাসেল), পঞ্চম (রহমতগঞ্জ) এবং সপ্তম স্থান (চট্টগ্রাম মোহামেডান) অধিকারী দলগুলো। আর জোড় অবস্থানে থাকা দল চারটি, ঢাকা মোহামেডান, ব্রাদার্স, চট্টগ্রাম আবাহনী এবং ফরাশগঞ্জকে নিয়ে গঠিত হয়েছে 'বি' গ্র"প। গ্র"প পর্যায় শেষে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল। নীচের চারটি দলকে নিয়ে প্লেট প্রতিযোগিতা হবে স্থান নির্ধারণের জন্য। এর কারণ পুরষ্কার আছে টুর্নামেন্টের সবগুলো দলের জন্য। আগেই জানানো হয়েছে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষন চ্যাম্পিয়নের জন্য ১ কোটি টাকার প্রাইজমানির ব্যবস্থা। তুলনায় রানার্স আপ দল পাবে বেশ কম, ২০ লাখ টাকা। এছাড়া তৃতীয় ৭ লাখ, চতুর্থ ৫ লাখ, পঞ্চম ৪ লাখ, ষষ্ঠ ৩ লাখ এবং সপ্তম ও অষ্টম দল দুটো সমান ২ লাখ টাকা পাবে। এবারের টুর্নামেন্টটা ফুটবলাঙ্গনের জন্য একটা বড় চমক, তবে হারুনুর রশিদ জানিয়েছেন এটা প্রতি বছরই আয়োজনের ইচ্ছা বাফুফের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২০২০ঘ.