২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নস লিগে হোঁচট খেলো বার্সেলোনা ও ম্যান ইউ

ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম রাউন্ড প্রথম লেগের খেলায় জিততে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ও ফেভারিট বার্সেলোনা। মঙ্গলবার প্রতিপক্ষের মাঠে ড্র করেছে এই দুদলই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 03:15 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম রাউন্ড প্রথম লেগের খেলায় জিততে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ও ফেভারিট বার্সেলোনা। মঙ্গলবার প্রতিপক্ষের মাঠে ড্র করেছে এই দুদলই। মিলানের স্যানসিরো স্টেডিয়ামে ইন্টার মিলানের সঙ্গে রেড ডেভিলদের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্যভাবে, আর ফ্রান্সের ক্লাব লিওঁর কাছে প্রথমে গোল খাওয়া বার্সেলোনা হার এড়িয়েছে ফ্রান্সেরই স্ট্রাইকার থিয়েরি অঁরির গোলে। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। এদিনের অন্য একটি ম্যাচে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সাবেক চ্যাম্পিয়ন পর্তুগালের এফসি পোর্তো। জয় পেয়েছে কেবল ইংল্যান্ডের ক্লাব আর্সেনাল। নিজেদের মাঠে তারা পেনাল্টি থেকে ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সির দেওয়া একমাত্র গোলে হারিয়েছে ইতালির এএস রোমাকে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ প্রি-কোয়ার্টার ফাইনাল প্রথম লেগের ম্যাচগুলোর ফল : এমিরেটস স্টেডিয়াম, লন্ডন আর্সেনাল ১ : রোমা ০ স্কোরার : রবিন ফন পার্সি, ৩৭ মি. (পেনাল্টি) ভিসেন্তে ক্যালডেরন স্টেডিয়াম, মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদ ২ : এফ.সি. পোর্তো ২ স্কোরার : অ্যাটলেটিকো : ম্যাক্সি রড্রিগেজ ৩ মি. ও দিয়েগো ফোরল্যান ৪৫ ২ মি.; পোর্তো : লিসান্ড্রো লোপেজ ২২, ৭২ মি. স্যান সিরো স্টেডিয়াম, মিলান ম্যানচেস্টার ইউনাইটেড ০ : ইন্টার মিলান ০ গারল্যান্ড স্টেডিয়াম, লিওঁ অলিম্পিক লিওঁ ১ : বার্সেলোনা ১ স্কোরার : লিওঁ: জুনিনিয়ো ৭ মি. বার্সেলোনা : থিয়েরি অঁরি ৬৭ মি. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৮৪৭ মি.