২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশোধ নিলেন রডিক

এক সপ্তাহ আগেই স্যান জোসে ওপেনের সেমিফাইনালে তাকে হারিয়েছিলেন র‌্যাদেক স্তেপানেক। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সেই হারের প্রতিশোধ নিয়েছেন অ্যান্ডি রডিক। রোববার মেমফিস ওপেনের ফাইনালে স্তেপানেককে ৭-৫, ৭-৫ গেমে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন এই মার্কিন তারকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 09:11 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

মেমফিস, যুক্তরাষ্ট্র, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক সপ্তাহ আগেই স্যান জোসে ওপেনের সেমিফাইনালে তাকে হারিয়েছিলেন র‌্যাদেক স্তেপানেক। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সেই হারের প্রতিশোধ নিয়েছেন অ্যান্ডি রডিক। রোববার মেমফিস ওপেনের ফাইনালে স্তেপানেককে ৭-৫, ৭-৫ গেমে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন এই মার্কিন তারকা। এটিপি র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে থাকা রডিকের চলতি বছরে এটাই প্রথম শিরোপা জয়। তবে ক্যারিয়ারে এটা তার ২৭তম শিরোপা। বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে কেবল সাবেক-বর্তমান ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রজার ফেদেরার (৫৭) ও রাফায়েল নাদালই (৩২) তারচেয়ে বেশি শিরোপা জিতেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫০৩ ঘ.