২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ ম্যাচ পর লিগে বার্সেলোনার হার

দুই সপ্তাহ আগে যে ব্যবধান ছিল ১২ পয়েন্টের সেটা কমে এসেছে ৭ এ। আগের সপ্তাহে রিয়াল মাদ্রিদের জয়ের বিপরীতে বার্সেলোনার ড্র-তে ব্যবধান কমে হয়েছিল ১০, আর শনিবার রিয়াল যেখানে ৬-১ গোলের বিশাল ব্যবধানে বেটিসকে হারিয়েছে সেখানে বার্সেলোনা হেরে গেছে শহরের ক্লাব এস্পানিওলের কাছে। আগস্টে লিগের প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল বার্সেলোনা, তারপর টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার পর এই প্রথম হারল তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 12:04 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

লন্ডন ২২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- দুই সপ্তাহ আগে যে ব্যবধান ছিল ১২ পয়েন্টের সেটা কমে এসেছে ৭ এ। আগের সপ্তাহে রিয়াল মাদ্রিদের জয়ের বিপরীতে বার্সেলোনার ড্র-তে ব্যবধান কমে হয়েছিল ১০, আর শনিবার রিয়াল যেখানে ৬-১ গোলের বিশাল ব্যবধানে বেটিসকে হারিয়েছে সেখানে বার্সেলোনা হেরে গেছে শহরের ক্লাব এস্পানিওলের কাছে। আগস্টে লিগের প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল বার্সেলোনা, তারপর টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার পর এই প্রথম হারল তারা। ইংলিশ লিগে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের লিড বাড়িয়ে নিয়েছে ৮ পয়েন্টে, শনিবার তারা ২-১ গোলে হারিয়েছে ব্ল্যাকবার্ন রোভার্সকে। ইতালিয়ান লিগে জিতেছে ইন্টার মিলান, জুভেন্টাস এবং রোমা। শহরের ক্লাব এস্পানিওলের বিপক্ষে ম্যাচের শুরুতে আধিপত্য ছিল বার্সেলোনার। কিন্তু ইনজুরির জন্য আবিদালের মাঠ ছেড়ে যাওয়া এবং তারপর রেফারির বিতর্কিত সিদ্ধান্তে কেইটার লালকার্ডে বদলে যায় দৃশ্যপট। বার্সেলোনাকে ম্যাচের অধিকাংশ সময় খেলতে হয় ১০ জন নিয়ে। এই সুযোগে দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই গোল করে দলকে এগিয়ে নেন ডি লা পেনা। টোরের মাধ্যেমে বার্সেলোনা একটা গোল ফিরিয়ে দিলেও সমতাসূচক গোলের দেখা আর পায়নি। ফলে প্রায় ৬ মাস পর তাদের হারের স্বাদ নিতে হল। অন্যদিকে হুয়ান্ডে রামোসকে কোচ হিসাবে পাওয়ার পর ক্রমেই উন্নতি করছে রিয়াল। সেই ধারা অব্যাহত রেখে তারা ৬-১ গোলে হারিয়েছে রিয়াল বেটিসকে। রিয়ালের পক্ষে দুটো করে গোল করেছেন রাউল এবং হান্টেলার। অন্য গোল দুটো গঞ্জালো হিগুয়াইন এবং সার্জিও র‌্যামোসের। ২৪ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৫৩, বার্সেলোনার স্প্যানিশ লিগের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন সেভিয়া ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। রুনি এবং রোনালদোর গোলে ব্ল্যাকবার্ন রোভার্সকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। সুবাদে তাদের পয়েন্ট এখন ৬২। চেলসি ১-০ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে উঠে এসেছে তৃতীয় স্থানে। ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল রোববার মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির। ইতালিয়ান লিগে জিতেছে তিন জায়ান্ট ইন্টার মিলান, জুভেন্টাস এবং রোমা। ইন্টার ২-১ গোলে হারিয়েছে বোলোনিয়াকে, জুভেন্টাস ২-০ গোলে পালেরমোকে এবং রোমা ১-০ গোলে সিয়েনাকে হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৮০০ঘ.