২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে কঠিন গ্র"পে বাংলাদেশ

এএফসির বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশ আবারো পড়েছে কঠিন পরীক্ষার মুখে। এএফসি অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ---- দুটোরই বাছাইপর্বে 'ই' গ্র"পে খেলবে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- এএফসির বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশ আবারো পড়েছে কঠিন পরীক্ষার মুখে। এএফসি অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ---- দুটোরই বাছাইপর্বে 'ই' গ্র"পে খেলবে বাংলাদেশ। গত শুক্রবার কুয়ালালামপুরে এএফসি হাউসে অনুষ্ঠিত দুটো বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টের বাছাইপর্বের ড্র হয়েছে। এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে 'ই' গ্র"পে বাংলাদেশের সঙ্গে আছে ১১ বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। বাকি চারটি দল হচ্ছে থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম ও ম্যাকাও। যদিও এই চার দলের কোনোটিই গতবার চূড়ান্তপর্বে খেলার সুযোগ পায়নি। আর গতবার বাফুফে এ টুর্নামেন্টে দলই পাঠায়নি। এই গ্র"পের খেলা হবে থাইল্যান্ডে। এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে মোট ৪২টি দল ৭ টি গ্র"পে ভাগ হয়ে অংশ নিচ্ছে। প্রত্যেক গ্র"পের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল চূড়ান্ত পর্বে খেলবে। এছাড়া পশ্চিমাঞ্চলের চারটি গ্র"পের ('এ' থেকে 'ডি' ) সেরা তৃতীয় দল এবং পুর্বাঞ্চলের গ্র"পের ('ই' থেকে 'জি') সেরা তৃতীয় দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। তবে ১৬ দলের লড়াইয়ের চূড়ান্ত পর্ব আগামী বছর কোথায় হবে তা এখনো ঠিক হয়নি। এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে দলের সংখ্যা বেশি, ৪৫টা। সেখানেও বাংলাদেশ খেলবে 'ই' গ্র"পে। দুবারের চ্যাম্পিয়ন জাপান ছাড়াও যেখানে আছে ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, তাইওয়ান ও ফিলিপাইন। আগেরবারের কোনো প্রতিপক্ষ বাংলাদেশের গ্র"পে নেই। ২০০৭ সালের অক্টোবরে অনুষ্ঠিত সেই বাছাইপর্বে বাংলাদেশের সেরকম কোনো সাফল্য নেই। ফিলিস্তিনকে ৯-১ গোলে হারানোর পর আরব আমিরাত, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের কাছে সবগুলো ম্যাচ হেরেছিল তারা। এবারের বাছাইপর্বের খেলা শুরু হবে আগামী অক্টোবরে। তবে ভেন্যু ঠিক হয়নি এখনো। বাছাইপর্বের প্রথম ৭টি গ্র"পের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে। অষ্টম গ্র"প (গ্র"প 'এইচ') থেকে শুধু চ্যাম্পিয়ন দল এবং প্রথম ৭টি গ্র"পের সেরা তৃতীয় দলও চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০০৭ঘ.