২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্ব শুরু বুধবার

আঞ্চলিক পর্ব থেকে উত্তীর্ণ আটটি দলকে নিয়ে আগামী বুধবার থেকে ঢাকায় শুরু হবে সিটিসেল জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। আটটি দল দু'ভাগে ভাগ হয়ে চূড়ান্ত পর্বে খেলবে, যার উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 04:04 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- আঞ্চলিক পর্ব থেকে উত্তীর্ণ আটটি দলকে নিয়ে আগামী বুধবার থেকে ঢাকায় শুরু হবে সিটিসেল জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। আটটি দল দু'ভাগে ভাগ হয়ে চূড়ান্ত পর্বে খেলবে, যার উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এ উপলক্ষে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু বলেছেন, "চ্যাম্পিয়নশিপকে আমরা প্রতিদ্বন্ধিতাপূর্ণ করতে চাই। তাই চার আঞ্চলিক চ্যাম্পিয়নকে দুটো গ্র"পে ভাগ করে রেখেছি, তাদের সঙ্গে আছে গ্র"প রানার্স-আপরা।" 'ক' গ্র"পে আছে বাংলাদেশ আনসার, সাতক্ষীরা জেলা, রাজশাহী জেলা ও নারায়ণগঞ্জ জেলা এবং 'খ' গ্র"পের দলগুলো হচ্ছে যশোর জেলা, বাংলাদেশ ভিডিপি, রাঙ্গামাটি জেলা ও খুলনা জেলা। আগামী বুধবার বঙ্গবন্ধু জাতীয় বাংলাদেশ আনসার ও রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। প্রথমবারের মতো আয়োজিত জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দলকে দেওয়া হবে ৪০ হাজার টাকা অর্থ পুরস্কার। রানার্স-আপ দল পাবে ২০ হাজার টাকা এবং পরাজিত দুই সেমিফাইনালিস্টের জন্য বরাদ্দ ৫ হাজার টাকা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪০ঘ.