২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ'তোর জোড়া গোলে বার্সেলোনার মুখরক্ষা

রিয়াল মাদ্রিদ কি একটু নড়েচড়ে বসেছে? তাদের চিরপ্রতিদ্বন্দ্বী, শিরোপার পথে দুর্বার গতিতে এগিয়ে চলা বার্সেলোনার হোঁচট খাওয়ার খবর শুনে স্প্যানিশ চ্যাম্পিয়নদের তো নড়েচড়ে বসারই কথা! স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় টানা ১০ ম্যাচে জয় পাওয়া বার্সেলোনা শনিবার ২-২ গোলে ড্র করেছে রিয়াল বেটিসের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 04:37 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

মাদ্রিদ, ১৫ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রিয়াল মাদ্রিদ কি একটু নড়েচড়ে বসেছে? তাদের চিরপ্রতিদ্বন্দ্বী, শিরোপার পথে দুর্বার গতিতে এগিয়ে চলা বার্সেলোনার হোঁচট খাওয়ার খবর শুনে স্প্যানিশ চ্যাম্পিয়নদের তো নড়েচড়ে বসারই কথা! স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় টানা ১০ ম্যাচে জয় পাওয়া বার্সেলোনা শনিবার ২-২ গোলে ড্র করেছে রিয়াল বেটিসের সঙ্গে। যে ড্রয়ের কারণে রিয়াল মাদ্রিদের সামনে এখন শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ১২ পয়েন্টের ব্যবধান কমিয়ে আনার সুবর্ণ সুযোগ। অবশ্য দুই গোলে পিছিয়ে পড়ে প্রতিপক্ষের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে পারাও কম কথা নয়। সেজন্য সবচেয়ে বেশি কৃতিত্বের দাবীদার 'বার্সা'র দুটো গোলই করা স্যামুয়েল এ'তো। সা