সাতক্ষীরা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ---- দেশী-বিদেশী খেলোয়াড়দের অংশগ্রহণে ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে সাতক্ষীরা ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার গণমুখী সংঘ ২ উইকেটে মুন্সিপাড়া যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে টসে জিতে মুন্সিপাড়া যুব সংঘ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সঞ্জয়ের (১০২) সেঞ্চুরিতে নির্ধারিত ৪০ ওভারে তারা ২৬৭ রানে অলআউট হয়ে যায়।
জবাবে ব্যাটিংয়ে নেমে গণমমুখী সংঘ ৩৮.৫ ওভারে ৮ উইকেটে ২৬৮ রান করে ফাইনাল জিতে নেয়। তাদের পাকিস্তানী খেলোয়াড় জাফর কোরেশীকে ম্যাচের সেরা খেলোয়াড়ের নির্বাচিত করা হয়।
এই টুর্নামেন্টে দেশ-বিদেশের খেলোয়াড়দের নিয়ে গড়া আটটি দল অংশ নিয়েছিল। গত পাঁচদিনের গ্র"প পর্যায়ের খেলার পর শুক্রবার ফাইনাল দিয়ে শেষ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসবি/২২১০ঘ.
bdnews24