ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- অতিকষ্টে জিতেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। শুক্রবার সিটিসেল বি. লিগে তারা ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। এই জয়ে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট পেয়ে তাদের তৃতীয় স্থান নিশ্চিত হয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে প্রথমার্ধ ঠেকিয়ে গেছে রহমতগঞ্জ। দ্বিতীয়ার্ধে গিয়ে আর সেই প্রতিরোধ ধরে রাখতে পারেনি। ৫৯ মিনিটে পেনাল্টি পাওয়ার সুবাদে তারা এগিয়ে যায়। গোলটি করেছেন আলফাজ আহমেদ। তার মিনিট চারেক পরে আশীর্বাদ হয়ে আসে আরেকটি পেনাল্টি। কিন্তু আলফাজ এবার ব্যর্থ। যদিও এ নিয়ে একটু বিতর্ক হয়েছে। শেখ রাসেল স্ট্রাইকারের প্রথম শট রহমগঞ্জের গোলে আশ্রয় নিলেও তা বাতিল করে দেন রেফারি তৈয়ব হাসান। কারণ শটের আগেই অন্য খেলোয়াড়রা পোস্টের দিকে দৌঁড়ে গিয়েছিল। পরে আলফাজ শট নিলে তা ঠেকিয়ে দিয়েছেন রহমগঞ্জের গোলরক আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৩০ঘ.
bdnews24