২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাশগঞ্জকে হারিয়েছে ব্রাদার্স

আস্তে আস্তে কমে আসছে ফরাশগঞ্জের ঝাঁঝ। তাদেরকে ২-০ গোলে হারিয়ে ব্রাদার্স ইউনি নের পয়েন্ট এখন ১৯ ম্যাচে ৩৪। অবশ্য তাদের কাঙ্খিত তৃতীয় স্থান পাওয়া তারপরও সম্ভবত হচ্ছে না, কারণ শেখ রাসেল (১৮ খেলায় ৩৫) এক ম্যাচ কম খেলেই তাদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে আছে। ব্রাদার্সের অবস্থান এখন চতুর্থ স্থানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 03:58 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আস্তে আস্তে কমে আসছে ফরাশগঞ্জের ঝাঁঝ। তাদেরকে ২-০ গোলে হারিয়ে ব্রাদার্স ইউনি নের পয়েন্ট এখন ১৯ ম্যাচে ৩৪। অবশ্য তাদের কাঙ্খিত তৃতীয় স্থান পাওয়া তারপরও সম্ভবত হচ্ছে না, কারণ শেখ রাসেল (১৮ খেলায় ৩৫) এক ম্যাচ কম খেলেই তাদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে আছে। ব্রাদার্সের অবস্থান এখন চতুর্থ স্থানে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে ভালই লড়াই করেছে ফরাশগঞ্জ। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হতে গিয়ে ৪৯ মিনিটে তারা গোল হজম করে বসে। গোলটি করেছেন ব্রাদার্সের মিশু। ম্যাচ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে জাহিদের গোলে গোপীবাগের দলটি জয় নিশ্চিত করে। এ ম্যাচে হারলেও ফরাশগঞ্জ সুপার কাপে খেলা নিশ্চিত করেছে আগেই। ১৯ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তারা আছে ষষ্ঠস্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০০ঘ.