২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউকে শীর্ষে ফেরালেন গিগস

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে লিভারপুলের অবস্থানটা ২৪ ঘণ্টার বেশি স্থায়ি হলো না। হতে দিলেন না রায়ান গিগস। রোববার তার দেওয়া একমাত্র গোলে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়ে আবার শীর্ষে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2009, 09:33 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

মাদ্রিদ, ৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে লিভারপুলের অবস্থানটা ২৪ ঘণ্টার বেশি স্থায়ি হলো না। হতে দিলেন না রায়ান গিগস। রোববার তার দেওয়া একমাত্র গোলে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়ে আবার শীর্ষে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শিরোপার লড়াইয়ে ম্যান ইউ আর লিভারপুল, দুদলকেই এদিন সুবিধে করে দিয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী চেলসি আর আর্সেনাল। আগের রাউন্ডে লিভারপুলের কাছে হারার পর রোববার নিজেদের মাঠে হাল সিটির সঙ্গে গোলশূন্য ড্র করে তৃতীয় স্থানটাও হারিয়েছে চেলসি। এদিন ব্ল্যাকবার্ন রোভার্সকে ২-০ গোলে হারিয়েছে তাদের চেয়ে দু পয়েন্ট এগিয়ে গেছে অ্যাস্টন ভিলা। রোববার ড্র করেছে পঞ্চম স্থানে থাকা আর্সেনালও