২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো এগিয়ে গেল ইন্টার

এ বছরের প্রথম 'মিলান ডার্বি'তে জিতেছিল এসি মিলান, কিন্তু প্রতিবেশি ইন্টারন্যাজিওনালের সঙ্গে সিরি-আ'র ফিরতি লড়াইয়ের আগে ডেভিড বেকহামের দলের জন্য দু:সংবাদের শেষ নেই। বেকহামকে নিয়ে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির সঙ্গে দর-কষাকষিতে পিছিয়ে পড়েছে তারা, তারচেয়েও বড় কথা শনিবার পিছিয়ে পড়েছে সিরি-আ'র লড়াইয়েও। পয়েন্ট তালিকার তলানিতে পড়ে থাকা রেজিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা, আর এদিনই লেচ্চেকে ৩-০ গোলে হারিয়ে তাদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে গেছে শীর্ষে থাকা ইন্টার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 04:27 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

মিলান, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ বছরের প্রথম 'মিলান ডার্বি'তে জিতেছিল এসি মিলান, কিন্তু প্রতিবেশি ইন্টারন্যাজিওনালের সঙ্গে সিরি-আ'র ফিরতি লড়াইয়ের আগে ডেভিড বেকহামের দলের জন্য দু:সংবাদের শেষ নেই। বেকহামকে নিয়ে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির সঙ্গে দর-কষাকষিতে পিছিয়ে পড়েছে তারা, তারচেয়েও বড় কথা শনিবার পিছিয়ে পড়েছে সিরি-আ'র লড়াইয়েও। পয়েন্ট তালিকার তলানিতে পড়ে থাকা রেজিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা, আর এদিনই লেচ্চেকে ৩-০ গোলে হারিয়ে তাদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে গেছে শীর্ষে থাকা ইন্টার। নিজেদের মাঠে খেলতে নেমেও শনিবার যেন চেনাই যাচ্ছিল না মিলানকে। ৩৩ মিনিটে ডেভিড ডি জেনারোর গোলে পিছিয়েই পড়েছিল তারা, ৬৭ মিনিটে পেনাল্টি পেয়ে সেটা শোধ করেছেন কাকা। কিন্তু তারপরই পায়ের পাতায় চোট পেয়ে মাঠ ছেড়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, পরে তাকে নেওয়া হয়েছে হাসপাতালে। ১৫ ফেব্র"য়ারি ইন্টারের বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না সেটা এখন অনিশ্চিত। অন্যদিকে দারুণ ফর্মে থাকা ইন্টার লেচ্চের বিপক্ষে প্রথম গোল পেয়েছে ১২ মিনিটেই। সুইডিশ স্ট্রাইকার জ−াতান ইব্রাহিমোভিচের ওই গোলের পর দ্বিতীয়ার্ধে পর্তুগিজ তারকা লুই ফিগো ও সার্বিয়ান দেইয়ান স্তানকোভিচ বাকি দুটি গোল করেছেন সিরি-আ'র বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯১৪ ঘ.