২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলকে জেতালেন 'সুপার সাব' তোরেস

তিন তারকা ফার্নান্দো তোরেস, জাভি আলন্সো আর ডার্ক ক্যাউটকে বেঞ্চে বসিয়ে রাখার শাস্তি আরেকটু হলেই পেতে যাচ্ছিলেন লিভারপুলের কোচ রাফায়েল বেনিটেজ। শনিবার পোর্টসমাউথের বিপক্ষে ১-২ গোলে পিছিয়ে পড়ার পর বদলি হিসেবে নামা ক্যাউট আর তোরেসের গোলেই শেষ পর্যন্ত জিতেছে অল রেডরা, ৩-২ গোলের ওই জয়ে আপাতত উঠে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 04:26 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

লন্ডন, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিন তারকা ফার্নান্দো তোরেস, জাভি আলন্সো আর ডার্ক ক্যাউটকে বেঞ্চে বসিয়ে রাখার শাস্তি আরেকটু হলেই পেতে যাচ্ছিলেন লিভারপুলের কোচ রাফায়েল বেনিটেজ। শনিবার পোর্টসমাউথের বিপক্ষে ১-২ গোলে পিছিয়ে পড়ার পর বদলি হিসেবে নামা ক্যাউট আর তোরেসের গোলেই শেষ পর্যন্ত জিতেছে অল রেডরা, ৩-২ গোলের ওই জয়ে আপাতত উঠে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষেও। গোলশূন্য প্রথমার্ধের পর এই ম্যাচের ৬২ মিনিটে ডেভিড নিউজেন্টের গোলে প্রথম এগিয়ে গিয়েছিল পোর্টসমাউথ। ৬৯ মিনিটে ফ্যাবিও অ্যারোলিও সেই গোল শোধ করে দিলেও ৭৮ মিনিটে হারম্যান রেইডারসেনের গোলে আগে আবার এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ৮৫ মিনিটে ক্যাউটের গোলে সমতা আনার পর ইনজুরি সময়ে তোরেসের হেডে সৌভাগ্যের জয়টি পায় লিভারপুল। এই জয়ে ২৫ ম্যাচে লিভারপুলের সংগ্রহ দাঁড়ালো ৫৪। দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে আপাতত এক পয়েন্টে এগিয়ে তারা, যদিও রোববার ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারালেই আবার তাদের টপকে যাবে 'রেড ডেভিল'রা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯১৪ ঘ.