২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের তোরেস ঝড়ে চেলসিকে হারালো লিভারপুল

লিভারপুলের প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন ফার্নান্দো তোরেস। ম্যাচের অন্তিম মুহূর্তে এই স্প্যানিশ স্ট্রাইকারের জোড়া গোলে রোববার চেলসিকে হারিয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধান খানিকটা কমিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 09:15 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

লন্ডন, ফেব্রুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিভারপুলের প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন ফার্নান্দো তোরেস। ম্যাচের অন্তিম মুহূর্তে এই স্প্যানিশ স্ট্রাইকারের জোড়া গোলে রোববার চেলসিকে হারিয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধান খানিকটা কমিয়েছে তারা। লিভারপুলের অ্যানফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। কিন্তু ৮৯ মিনিটে হেড থেকে গোল করে 'ব্লুজ'দের চমকে দেওয়ার পর ইনজুরি সময়ে আরেকটি গোল করে 'অলরেড'দের জয় নিশ্চিত করেছেন তোরেস। চেলসির জন্য আরেকটি দু:সংবাদ, ৬০ মিনিটে তাদের মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যামপার্ডে লালকার্ড দেখে মাঠ ছাড়া। ম্যাচের আগেই রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তোলা চেলসির কোচ লুই ফেলিপ স্কলারি অবশ্য ওই ঘটনাকে রেফারির ভুল বলে বর্ণনা করে দাবি করেছেন লালকার্ড তুলে নেওয়ার। "আমি চাই রেফারি টিভিতে ঘটনাটি আরেকবার দেখুন, দেখে তার সিদ্ধান্ত বদল করুন। ফাউলটা ল্যামপার্ড নয়, অন্য কেউ করেছে"- স্কাই টেলিভিশনকে বলেছেন এই ব্রাজিলিয়ান। এই জয়ের পর ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ২ পয়েন্ট পেছনে রয়েছে লিভারপুল। তবে রেড ডেভিলরা একটি ম্যাচ কম খেলেছে। ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে চেলসি আছে তৃতীয় স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৭০৫ ঘ.