২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরারকে হারিয়ে নাদাল অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন

আরেকটি 'ক্লাসিক' গ্র্যান্ড স্লাম ফাইনাল এবং সেই ফাইনালে রজার ফেদেরারের বিপক্ষে রাফায়েল নাদালের আরেকটি অসাধারণ জয়! গত উইম্বলডনের ফাইনালে ইতিহাসের অন্যতম সেরা ম্যাচের জন্ম দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছিলেন নাদাল। রোববার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও তিনি বিজয়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 04:33 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আরেকটি 'ক্লাসিক' গ্র্যান্ড স্লাম ফাইনাল এবং সেই ফাইনালে রজার ফেদেরারের বিপক্ষে রাফায়েল নাদালের আরেকটি অসাধারণ জয়! গত উইম্বলডনের ফাইনালে ইতিহাসের অন্যতম সেরা ম্যাচের জন্ম দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছিলেন নাদাল। রোববার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও তিনি বিজয়ী। প্রায় সাড়ে ৪ ঘন্টা স্থায়ী যে ম্যাচে নাদাল জিতেছেন তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর। ম্যাচের স্কোরলাইন ৭-৫, ৩-৬, ৭-৬ (৭/৩), ৩-৬, ৬-২। মেলবোর্ন পার্কে টেনিসপ্রেমীরা ভীড় জমিয়েছিলেন আরেকটি রাফা-রজার 'ক্লাসিক' দ্বৈরথ দেখার আশা নিয়ে। তাদের সেই আশা পুরোপুরি মিটেছে। প্রথম সেটের প্রথম গেমেই ফেদেরারের সার্ভিস ব্রেক করে দারুণভাবে শুরু করেন নাদাল। তবে এরপর তার দুটো সার্ভিস ব্রেক করেন ফেদেরার। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৫৮ মিনিটে প্রথম সেট জিতে নেন 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান'। দ্বিতীয় সেটে অবশ্য পাত্তাই পাননি নাদাল। যদিও প্রথমে সার্ভিস ব্রেক করেছিলেন তিনিই। তবে টানা চার গেম জিতে সেটটা সহজেই জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনের তিন বারের চ্যাম্পিয়ন ফেদেরার। পরের সেটে হয়েছে তীব্র লড়াই। এই সেটে কেউ কারো সার্ভিস ব্রেক করতে পারেননি। যদিও নবম ও একাদশ গেমে তিন-তিন বার ব্রেক পয়েন্ট বাঁচিয়েছেন নাদাল। ফেদেরারও সেট পয়েন্টের সামনে দাঁড়ানো নাদালকে হতাশ করায় খেলা গড়িয়েছে টাইব্রেকারে। এমনিতে টাইব্রেকারে জয়ের রেকর্ড অনেক ভালো হলেও এবার আর উজ্জীবিত প্রতিপক্ষের সঙ্গে পেরে ওঠেননি ফেদেরার। টাইব্রেকারে ৭-৩-এ জিতে 'রাফা' এগিয়ে যান ২-১ ব্যবধানে। চতুর্থ সেটে আবার ফেদেরারের অনুপ্রম টেনিস-প্রদর্শনী! যে কারণে ম্যাচ গড়িয়েছে পঞ্চম সেটে। তবে শেষ সেটে ফেদেরারকে দাঁড়াতেই দেননি নাদাল। সহজেই ৬-২ গেমে জিতে তিনি গড়েছেন নতুন ইতিহাস। প্রথম স্প্যানিয়ার্ড হিসাবে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের কৃতিত্ব এখন তারই দখলে। সব মিলিয়ে এটা নাদালের ষষ্ঠ গ্র্যান্ড স্লাম শিরোপা। ফেদেরারের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ১৩-৬ ব্যবধানে এগিয়ে থাকা 'রাফা' গ্র্যান্ড স্লাম ফাইনালেও তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেকখানি এগিয়ে। এই সময়ের সেরা দুই টেনিস খেলোয়াড়ের ৭টি গ্র্যান্ড স্লাম ফাইনালের মধ্যে নাদাল জিতেছেন ৫টিতে। ফেদেরারের বিপক্ষে এটা তার টানা পঞ্চম জয়ও বটে। যার মধ্যে আছে গত বারের ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন ফাইনাল। নাদালের কাছেই র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হাতছাড়া করা ফেদেরারকে রোববারের পরাজয় আরেকটি আঘাতও দিয়েছে। এই ম্যাচ জিতলে পিট সা