২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় হতে পারে আবাহনীর প্রেসিডেন্ট কাপের খেলা

এএফসি চ্যালেঞ্জ কাপ বছাইপর্ব আয়োজনের সুযোগ বাংলাদেশ আগেই পেয়েছে। এবার সম্ভাবনা জেগেছে এএফসি প্রেসিডেন্ট কাপ বাছাইপর্বের আয়োজক হওয়ারও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এএফসি চ্যালেঞ্জ কাপ বছাইপর্ব আয়োজনের সুযোগ বাংলাদেশ আগেই পেয়েছে। এবার সম্ভাবনা জেগেছে এএফসি প্রেসিডেন্ট কাপ বাছাইপর্বের আয়োজক হওয়ারও। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এ খবর দিয়েছেন। তিনি ঢাকা আবাহনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন, "এখন আবাহনী প্রেসিডেন্ট কাপে নিজেদের গ্র"পের আয়োজক হতে চাইছে। তাদের সিদ্ধান্তের কথা আমি এএফসিকে জানানোর ব্যবস্থা করছি। বাফুফে সদস্য আনোয়ারুল হক হেলাল এখন এএফসিতে আছেন, তিনি এ ব্যাপারে এএফসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।" এএফসি প্রেসিডেন্ট কাপের বাছাইপর্বে 'সি' গ্র"পে ঢাকা আবাহনী লিমিটেডের সঙ্গী তুর্কেমেনিস্থানের আশগাবাদ ও শ্রীলঙ্কান আর্মি, খেলা হবে আগামী ৬ মে থেকে ১৬ মে। এসব ঠিক হয়ে গেলেও এখনো ভেন্যু নিশ্চিত করেনি এএফসি। এএফসি অবশ্য প্রথমে আবাহনীকেই আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব তারা ফিরিয়ে দিলেও এখন মত পাল্টেছে। পাল্টানোর কারন বাফুফে সভাপতির অনুরোধ। জানা গেছে, আবাহনীর পরিচালক সালমান এফ রহমানের সঙ্গে তার এ ব্যাপারে আলাপ-আলোচনার পর আবাহনী ইতিবাচক হয়েছে। রোববার বিকেল ৫ টায় কাজী সালাউদ্দিন বলেছেন, "মাত্র এক ঘন্টা আগে আবাহনী নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে। আসলে আয়োজক হলে তো বিশাল খরচ, তা ২৫-৩০ লাখ টাকার কম না। তাই হুট করে সিদ্ধান্ত নেওয়াও কঠিন।" এখন এএফসির সিদ্ধান্তের অপেক্ষা, তারা অনুমতি দিলে ঢাকাতেই হবে প্রেসিডেন্ট কাপ বাছাইপর্বের আবাহনী গ্র"পের খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি