২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএ গেমস ফুটবলে সহজ গ্রুপে বাংলাদেশ

আগামী বছরের শুরুতেই বাংলাদেশে বসছে এস এ গেমসের আসর। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে গেমস ফুটবলের ড্র অনুষ্ঠান ও ফিক্সচার ঘোষণা করেছে টুর্নামেন্ট আয়োজক কমিটি। ড্র''তে মালদ্বীপ, নেপাল ও ভুটানের সঙ্গে গ্রুপে 'এ' তে পড়েছে বাংলাদেশ। গ্রুপে 'বি' তে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 01:05 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) আগামী বছরের শুরুতেই বাংলাদেশে বসছে এস এ গেমসের আসর। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে গেমস ফুটবলের ড্র অনুষ্ঠান ও ফিক্সচার ঘোষণা করেছে টুর্নামেন্ট আয়োজক কমিটি। ড্র''তে মালদ্বীপ, নেপাল ও ভুটানের সঙ্গে গ্রুপে 'এ' তে পড়েছে বাংলাদেশ। গ্রুপে 'বি' তে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এসএ গেমসে ২০১০ এর আসরে প্রথমবারের মতো মেয়েদের ফুটবলও থাকছে। ৩০ জানুয়ারি থেকে মাঠে গড়াবে পুরুষদের ফুটবল। তবে মেয়েদের বিভাগের খেলা শুরু হবে আগের দিন, অর্থাৎ ২৯ জানুয়ারি থেকে। মেয়েদের উদ্বোধনী ম্যাচে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। গেমসে পুরুষদের ফুটবল শুরু হবে বাংলাদেশ-নেপাল ম্যাচ দিয়ে। পুরুষদের প্রতিযোগিতা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে। তবে বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। অন্যদিকে মেয়েদের ভেন্যু দুটি হচ্ছে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। প্রথম দুটি ম্যাচ ছাড়া মেয়েদের বাকি সব ম্যাচই হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। পুরুষ ও মেয়েদের ফুটবলের ফাইনাল হবে ৮ ফেব্রুয়ারি। দুটো ফাইনালই হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/১৯০৩ ঘ.