ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিজয় দিবস টেনিসের পুরুষ এককে রোববার রঞ্জন রাম ও মেয়েদের এককে দীসা ইসলাম চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বৈতে শিরোপা জেতেন রঞ্জন ও অমল রায়।
পুরুষ এককের ফাইনালে রঞ্জন রাম ৭-৫ ও ৬-৩ গেমে অমল রায়কে হারান।
মেয়েদের এককে দীসা ইসলাম ৬-৩, ২-৬ ও ৬-১ গেমে সাথী সরকারকে পরাজিত করেন। পুরুষ দ্বৈতে রঞ্জন রাম ও অমল রায় ৬-৩, ৬-৭ ও ৬-৩ গেমে হারান দীপু লাল ও আলমগীর হোসেনকে।
বিজয় দিবস টেনিস প্রতিযোগিতায় ৮০ জন পুরুষ ও ১৬ মহিলা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২৫৬ ঘ.
bdnews24