২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান দাবায় পুরুষ দল হেরেছে, জিতেছে প্রমীলারা

এশিয়ান টিম দাবা চ্যাম্পিয়নশিপে টানা দুই ম্যাচ জয়ের পর পঞ্চম রাউন্ডে হেরে গেছে বাংলাদেশ পুরুষ দল। তবে এই রাউন্ডে জয় পেয়েছে বাংলাদেশ প্রমীলা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 04:27 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়ান টিম দাবা চ্যাম্পিয়নশিপে টানা দুই ম্যাচ জয়ের পর পঞ্চম রাউন্ডে হেরে গেছে বাংলাদেশ পুরুষ দল। তবে এই রাউন্ডে জয় পেয়েছে বাংলাদেশ প্রমীলা দল। কলকাতা টাউন হলে শনিবার বাংলাদেশ পুরুষ দলকে ৪-০ পয়েন্টে হারায় টুর্নামেন্টের দ্বিতীয় শীর্ষ দল ভিয়েতনাম। বাংলাদেশ দাবা ফেডারেশন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্র্যান্ড মাস্টার কুয়াং লিয়েম লিয়ের কাছে জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার নগোক থ্রয় সনের সঙ্গে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ, গ্র্যান্ড মাস্টার বুই ভিনের কাছে ফিদে মাস্টার আব্দুল মালেক ও গ্র্যান্ড মাস্টার নগুয়েন আনদাংয়ের কাছে মাহতাবউদ্দিন আহমেদ রবীন হেরেছেন। পাঁচ খেলায় বাংলাদেশ পুরুষ দলের পয়েন্ট চার। অন্যদিকে পঞ্চম রাউন্ডে জয় পেয়েছে বাংলাদেশ প্রমীলা দল। ৪-০ পয়েন্টে তারা হারিয়েছে নেপালকে। পাঁচ ম্যাচে প্রমীলা দলেরও সংগ্রহ চার পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২২৯ ঘ.