২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় জয় পেলো ব্রাদার্স

সিটিসেল বাংলাদেশ লিগ ফুটবলে রোববার ফরাশঞ্জের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। অন্য দুই ম্যাচে চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বিয়ানীবাজার এসসি এবং ফেনী সকার ক্লাব ও শুকতারার ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। কোনো দলই গোল করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 03:16 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিসেল বাংলাদেশ লিগ ফুটবলে রোববার ফরাশঞ্জের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। অন্য দুই ম্যাচে চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বিয়ানীবাজার এসসি এবং ফেনী সকার ক্লাব ও শুকতারার ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। কোনো দলই গোল করতে পারেনি। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের পক্ষে জয়সূচক গোলটি করেন স্ট্রাইকার তারু, ২৪ মিনিটের মাথায়। এটি ব্রাদার্সের দ্বিতীয় জয়। চার ম্যাচ খেলেও ফরাসগঞ্জ জয়ের দেখা পায়নি। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম মোহামেডান ও বিয়ানীবাজার, কোনো দলই প্রথমার্ধে গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে শওকতের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম মোহামেডান। কিন্তু ৫ মিনিট পরেই বিপুলের গোলে ম্যাচে সমতা ফেরায় বিয়ানীবাজার। পাঁচ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট ৯, ফরাশঞ্জের ৬। ৫ পয়েন্ট জমা পড়েছে চট্টগ্রাম মোহামেডানের ঘরে। চার ম্যাচে ফেনী সকার ক্লাবের সংগ্রহ ৪। সমান ম্যাচে বিয়ানীবাজারের পয়েন্ট ২। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১১৯ ঘ.