২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশীয় দাবায় দ্বিতীয় জয় পেলো বাংলাদেশ

এশীয় দলগত দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ডেও জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। শুক্রবার কলকাতা টাউন হলে শ্রীলঙ্কাকে ৩-১ পয়েন্টে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশীয় দলগত দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ডেও জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। শুক্রবার কলকাতা টাউন হলে শ্রীলঙ্কাকে ৩-১ পয়েন্টে হারিয়েছে তারা। দুই গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ ও জিয়াউর রহমান এবং ফিদে মাস্টার আব্দুল মালেক জয় পেলেও হেরে গেছেন বাংলাদেশ দলের অন্য প্রতিনিধি জামাল উদ্দিন। প্রথম দুই রাউন্ডে হারার পর তৃতীয় রাউন্ডে বৃহস্পতিবার ইয়েমেনকে ৪-০ পয়েন্টে হারিয়েছিল নিয়াজ মোর্শেদের দল। ওদিকে বাংলাদেশ মহিলা দল এখনো জয়ের দেখা পায়নি। চতুর্থ রান্ডে সিঙ্গাপুরের কাছে ৪-০ ব্যবধানে হেরেছে তারা। এ পর্যন্ত চার রাউন্ডের দুটিতে হেরেছে, একটিতে বাই পেয়েছে এবং তৃতীয় রাউন্ডে ড্র করেছে বাংলাদেশের মহিলা দাবা দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১১২ ঘ.