২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস হকির শিরোপা বাংলাদেশ হকি ফেডারেশনের

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কে হারিয়ে অটো মিউজিয়াম বিজয় দিবস হকি টুর্নামেন্ট ২০০৯ এর শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) একাদশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 02:23 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কে হারিয়ে অটো মিউজিয়াম বিজয় দিবস হকি টুর্নামেন্ট ২০০৯ এর শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) একাদশ। শনিবার টুর্নামেন্টের ফাইনালে বাহফে একাদশ ৪-২ গোলে হারায় বিকেএসপিকে। বাহফের পক্ষে একটি করে গোল করেন কৃষ্ণা, চয়ন, নান্নু ও মিমো। বিকেএসপির পক্ষে দুটি গোল পরিশোধ করেন অজিত ও জুবায়ের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২০২২ ঘ.