ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস হকির লিগ পর্যায়ের শেষ ম্যাচে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) একাদশের কাছে ৭-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন সেনাবাহিনী।
বিএইচএফ একাদশের পক্ষে জিমি ৩টি, কৃষ্ণা ২টি, নান্নু ও মিমু ১টি করে গোল করেন। সেনাবাহিনীর হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক সিরাজ। টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনাল খেলছে বিএইচএফ। শনিবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ বিকেএসপি। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/০০০৫ ঘ.
bdnews24