২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশীয় দাবার দ্বিতীয় রাউন্ডেও হেরেছে বাংলাদেশ

এশীয় দলগত দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডেও হেরে গেছে বাংলাদেশের পুরুষ দল। কলকাতার টাউন হলে বুধবার ইন্দোনেশিয়ার কাছে ৩.৫-০.৫ পয়েন্ট ব্যবধানে হেরেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2009, 04:31 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম)- এশীয় দলগত দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডেও হেরে গেছে বাংলাদেশের পুরুষ দল। কলকাতার টাউন হলে বুধবার ইন্দোনেশিয়ার কাছে ৩.৫-০.৫ পয়েন্ট ব্যবধানে হেরেছেন তারা। বাংলাদেশ দাবা ফেডারেশন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার পুরনামা চন্দ্রার সঙ্গে ড্র করলেও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক এবং জামাল উদ্দিন কায়সার হেরেছেন। প্রথম রাউন্ডে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশের পুরুষ দল। মহিলা দল প্রথম রাউন্ডে হেরেছিল ইন্দোনেশিয়ার কাছে, দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষের অনুপস্থিতিতে ১ ম্যাচ পয়েন্ট পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২২৬ ঘ.