২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশীয় দাবায় ভারতের কাছে হেরেছে বাংলাদেশ

এশীয় দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশের পুরুষ দল। মহিলা দল হেরেছে ভিয়েতনামের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 03:32 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশীয় দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশের পুরুষ দল। মহিলা দল হেরেছে ভিয়েতনামের কাছে। কোলকাতার টাউন হলে মঙ্গলবার ভারতের কাছে ২.৫-১.৫ পয়েন্টে হারে বাংলাদেশ। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহামন ভারগের গ্র্যান্ড মাস্টার হরিকৃষ্ণার সঙ্গে, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ স্বাগতিক দলের আরেক গ্র্যান্ড মাস্টার সূর্য শেখর গাঙ্গুলীর বিপক্ষে, ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক গ্র্যান্ড মাস্টার দিপন চক্রবর্তীর সঙ্গে ড্র করেন। তবে বাংলাদেশ দলের অন্য সদস্য জামাল উদ্দিন গ্র্যান্ড মাস্টার পরিমার্জন নেগির কাছে হেরে যাওয়ায় প্রথম রাউন্ডে জয় পায় ভারত। অন্যদিকে বাংলাদেশ প্রমিলা দলকে ১-৩ পয়েন্ট ব্যবধানে হারিয়েছে ভিয়েতনাম। টুর্নামেন্টে পুরুষ বিভাগে ১০টি এবং মহিলা বিভাগে ৯টি দল অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৩০ ঘ.