ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশ লিগের ফরাশগঞ্জ এসসি ও চট্টগ্রাম মোহামেডানের ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে। সিলেট স্টেডিয়ামে বিয়ানীবাজার এসসিকে ১-০ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাব।
ম্যাচের ৪২ মিনিটে ফেনী সকার ক্লাবের পক্ষে জয়সূচক গোলটি করেন ইমরুল। এ নিয়ে তিন ম্যাচে ফেনী সকারের পয়েন্ট ৩। অন্যদিকে সমান ম্যাচে বিয়ানীবাজারের সংগ্রহ মাত্র ১।
পয়েন্ট তালিকায় যুগ্মভাগে শীর্ষে রয়েছে আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। চার ম্যাচে দু'দলেরই পয়েন্ট ১২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৪১ ঘ.
bdnews24