জুরিখ, ২২ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বড় দিনের আগে এই চেয়ে বড় উপহার আর কি হতে পারে ? উপহার পাচ্ছে সুইজারল্যান্ডের একটি অখ্যাত ক্লাব এফবিকে বালকান, আর উপহার যারা দিচ্ছে তারা হলো গতবারের ট্রেবল জয়ী স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। উপহার মূল্যের পরিমান এক লাখ চুয়াল্লিশ হাজার পাউন্ড !
আসলে উপহার নয়, 'ফিফা সলিডারিটি সিস্টেম' অনুসারে এতগুলো পাউন্ডের মুখ দেখছে এফবিকে বালকান। 'ফিফা সলিডারিটি সিস্টেম' - এ বলা আছে, ' কোন ফুটবলার দলবদলের সময় যে মূল্যে ব্রিক্রি হবে, সেই মূল্যের পাঁচ শতাংশ তার ক্যারিয়ারের প্রথম দল পাবে। যে দল তাকে কিনবে, সেই দলটিকেই মূল্য পরিশোধ করতে হবে।'
ইব্রাহিমোভিচ তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন এফবিকে বালকানের হয়ে। এই সুইডিশ ক্লাবে কাটিয়েছেন ক্যারিয়ারের প্রথম পাঁচটি বছর। এই গ্রীষ্মের দলবদলে ইন্টার মিলান থেকে ৬৬ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগ দিয়েছেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। তাই বার্সেলোনাকে এই মূল্য পরিশোধ করতে হচ্ছে।
বার্সার জন্য এটি এমন কোন পরিমাণ হয়, তবে নিঃসন্দেহে বালকানের জন্য এটি আকাশচুম্বি অর্থ প্রাপ্তি। বালকান চেয়ারম্যান সাসা ভেচজোভিক বলেছেন সেই কথাই, ' এত গুলো পাউন্ড পেয়ে ভালোই লাগছে। আমাদের বড় পরিকল্পনা আছে। যুব একাডেমী যাতে আরও ভালো ভাবে গড়ে তুলতে পারি, আমাদের মনোযোগটা এখন সেদিকেই। আমরা চাই বালকান যুব একাডেমী যেন দক্ষিন সুইজারল্যান্ডের সেরা ফুটবল একডেমীতে পরিণত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১২৪৯ ঘ.
bdnews24