২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা যাচ্ছে বাংলাদেশ দাবা দল

এশিয়ান দলগত দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কলকাতা যাচ্ছে ১৩ সদস্যের বাংলাদেশ দাবা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 04:22 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়ান দলগত দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কলকাতা যাচ্ছে ১৩ সদস্যের বাংলাদেশ দাবা দল। পুরুষ ও মহিলা বিভাগে ৫জন করে খেলোয়াড় রয়েছেন। পুরুষ দলের খেলোয়াড়রা হলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ, মাহতাব আহমেদ রবীন, মোঃ জামাল উদ্দিন ও ফিদে মাস্টার আব্দুল মালেক। মহিলা দলের খেলোয়াড়রা হলেন আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, নাজরানা খান ইভা, মাসুদা বেগম ও জাহানারা হক রুনু। এশিয়ান দলগত দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক ভারত, ইন্দোনেশিয়া, ইরান, মঙ্গোলিয়া, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন অংশ নিচ্ছে। প্রতিযোগিতা চলবে ২১ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২০০ ঘ.