২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রহমতগঞ্জ-ব্রাদার্স খেলা স্থগিত

বাংলাদেশ ফুটবল লিগের সোমবারের রহমতগঞ্জ এসসি ও ব্রাদার্স ইউনিয়নের খেলা স্থগিত করা হয়েছে। ম্যাচের সুচি পরে জানিয়ে দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার বাংলাদেশ লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 04:21 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ফুটবল লিগের সোমবারের রহমতগঞ্জ এসসি ও ব্রাদার্স ইউনিয়নের খেলা স্থগিত করা হয়েছে। ম্যাচের সুচি পরে জানিয়ে দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার বাংলাদেশ লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাফুফে জানায়, দক্ষিণ এশিয়ান গেমসের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছেড়ে দিতে হচ্ছে অলিম্পক অ্যাসোসিয়েশনকে (বিওএ)। একাদশ এসএ গেমস শেষ না হওয়া পর্যন্ত ওই মাঠে বাংলাদেশ লিগের কোনো খেলা হবে না। বাফুফে সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার বলেন,"বঙ্গবন্ধু স্টেডিয়াম ছেড়ে দিলেও লিগের খেলা বন্ধ হবে না। আর্মি স্টেডিয়াম বা কমলাপুর বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা হবে।" স্টেডিয়াম নির্বাচনের জন্য সোমবার বাংলাদেশর ১৩টি দলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে পেশাদার ফুটবল লিগ কমিটি। সবার সম্মতিতে বেছে নেয়া হবে একটি স্টেডিয়াম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৫২ ঘ.